1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরের পক্ষে বিশাল মিছিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরের পক্ষে বিশাল মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ফরিদপুর – ১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের মধুখালী উপজেলায় ধানের শীষের প্রার্থী ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকালে ঢাকা – খুলনা মহাসড়কে হাজার হাজার নেতাকর্মীরা একযোগে মিছিল করেন। এসময় মিছিলের নেতৃত্বদান করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়; উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, পৌর বিএনপির অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ অন্যান্যরা।

আগামী ১২ই ফেব্রুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ফরিদপুর – ১ আসনে নির্বাচনকালীন আইন অনুসারে ব্যাপক প্রচারণার ঢল নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71