1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে নামধারী সাংবাদিক জুয়েল শরীফ ও রকিবুলের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে নামধারী সাংবাদিক জুয়েল শরীফ ও রকিবুলের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালী, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে  হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হেনস্তা করার প্রতিবাদে দুই নামধারী ফেসবুক পেজ সাংবাদিক জুয়েল শরীফ, রাকিবুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় মধুখালী রেলগেটে ঢাকা খুলনা মহাসড়কে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে, মানববন্ধনে অংশ নেয় মাধ্যমিক শিক্ষা পরিবার, মূল ধারার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ। জানা যায় শুকতারা টিভির নামক পেজ চালান জুয়েল শরীফ ও এসটিভি নিউজ নামক পেজ এর নামধারী সাংবাদিক রকিবুল হাসান মিঠু তারা দুজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর অফিস কক্ষে গিয়ে,তার সাথে অশালীন আচরণ করে,পরবর্তীতে রকিবুল ইসলাম মিঠু বাদী হয়ে, ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করে, এমন তথ্য তারা ফেসবুকে ছড়িয়ে দেয়। এমন খবর পেয়ে মধুখালী উপজেলা শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষকরা জানান ইতিপূর্বে এই দুজন ব্যক্তি  বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে,মিথ্যা বানোয়াট ও উদ্ভট খবর প্রচার করবে, এমন ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছে। সাংবাদিকদের সুনাম নষ্ট করেছে।

শত শত শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধনে, সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুলের পরিচালনায়  সভাপতিত্ব করেন মীরের কাপাসাটিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মীর নাজমুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম, এছাড়া আরো বক্তব্য রাখেন ছকরীকান্দী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রাধারানী ভৌমিক, দয়ারামপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, উদ্দীপন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শারমিন আক্তার, ভুসনা লক্ষণদিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক নেতা, নাজির হোসেন মৃধা ও বশির উদ্দিন কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরফিন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, শাহ হাবিব সিনিয়র মাদ্রাসা সহকারী শিক্ষক কামাল উদ্দিন মাস্টার, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন, সহকারী শিক্ষক কেয়া সুলতানা, সহকারী শিক্ষক রিফাত জাহান সহ অন্যান্যরা। 

বক্তাবে অবিলম্বে শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং অভিযুক্ত দুই কথিত সাংবাদিকে বয়কট ও তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71