1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালে শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালে শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মেহেদী হোসেন পলাশ:-

 

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ বুধবার বাদ আসর ২০০১ সালের এসএসসি ব্যাচের পুরাতন বন্ধুদের একে অপরের সাথে দেখা হলে, এক মিলন মেলার সৃষ্টি হয়।

 

আনন্দঘন পরিবেশে একে অপরের সাথে কুশল বিনিময় করে।
ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন
জহরুল ইসলাম লিটন, মোঃ সোহেল রানা, মির্জা ইভেন সহ অন্যরা।

 

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ২০০১ সালের এই শিক্ষার্থীদের একটি সেবামূলক সংগঠন রয়েছে, এই সংগঠনটি বিভিন্ন সময়, সমাজের অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।
সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রতিনিয়ত।
এছাড়া এই সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড করতে দেখা যায়।
আগামীতেও তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ইফতার মাহফিলে প্রতিশ্রুতি ব্যক্ত করে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71