1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়েছে  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়েছে 

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা হলরুমে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়ারোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে অংশীজনদের সাথে উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার অধির কুমারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারি কমিশনার(ভ্মি) মো.এরফানুর রহমান।

বক্তব্য রাখেন ইনেস্ট্রাক্টর উপজেলা রিসোর্ট সেন্টার কাজি রবিউল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া এবং কানিজ ফাতেমা,  প্রধান শিক্ষক মো. মৃধা রোকুনুজ্জামান, অলকা রানী, সাখায়ত হোসেন, রাবেয়া সুলতানা, সহকারি শিক্ষক রিফাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে উদ্দীপন বিদ্যানিকেতন সপ্রাবিকে, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন একাধিকবার বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন আনন্দ কুমার পল,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ভুষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার উদ্দীপন বিদ্যানিকেতন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাইফুজ্জামান শিমুল বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়ছেন রাবেয়া সুলতানা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন, আল্পনা বিশ্বাস বৈকন্ঠপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধান অতিথি 
নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল ও শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71