1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একত্র ঘোষণা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

মধুখালীতে মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একত্র ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মফিজুর রহমান মুবিন, মধুখালী,ফরিদপুরঃ-

“আসুন আমরা সকলে মিলে মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং কৃষকের ফসল চুরি ও তছরূপ প্রতিরোধে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর বাজারে মাদক নির্মূল বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান। বিশেষ অতিথি ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান, ৫ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন মণ্ডল মানিক ও সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ইফতেখারুজ্জামান আজম নিলু,বেলেশ্বর বাজার কমিটির আহ্বায়ক আঃ কুদ্দুস শেখ, সমাজসেবক সিরাজুদ্দীন,আবু তালেব, আঃ রহিম শেখ, মহিদুল হাসান,তপন ভৌমিক, মুজিবুর রহমান,আঃ রশীদ মোল্লা,আঃ রাজ্জাক, কালীপদ পাল,মিলন মণ্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে—এটি রোধ করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ সময় জানানো হয়, ভবিষ্যতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরাসরি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71