1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে 'শ্রমিক দিবস' উপলক্ষে আলোচনা সভায় রাজনের হত্যাকারীদের ফাঁশির দাবি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে ‘শ্রমিক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় রাজনের হত্যাকারীদের ফাঁশির দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মুন্নু মৃধা:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (বৃহস্পতিবার) বিকেলে মধুখালী আখ চাষী কল্যাণ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মধুখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোঃ নাহিদ ইসলাম সোহেলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিশ্বাস, যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সহ-সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ শাহিন মিয়া ও মোঃ ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালা, শ্রমিক মহিলা দল নেত্রী মোসাঃ নাজমা আক্তার, নির্মাণ শ্রমিক নেতা মোঃ ইউনুস আলী, মোঃ রায়হান, মোঃ রাজু বিশ্বাস, মোঃ রজব ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দল নেতা মোঃ রাকিবুল ইসলাম।

আলোচনা সভা শেষে এক বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আখ চাষী কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুর চিনি কলের পরিবহন বিভাগের শ্রমিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাজনের নির্মম হত্যার বিচার আজও হয়নি। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, ২০১৪ সালের মার্চ মাসে রাজনকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়, যা শ্রমিক সমাজের প্রতি এক নির্মম অবিচার। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71