
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
ফরিদপুরের মধুখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোর ২০২৪খ্রি. বুধবার বেলা সাড়ে ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দীয় কমিটির জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম,উপজেলা বিএনপি সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, ফরিদপুর জেলা যুবদল সহসভাপতি আব্দুল আলীম মানিক ,যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ফকির,বাবলু কুমার রায়,পৌর বিএনপি সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজসহ বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের অতিথি খন্দকার আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।