1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী ডুমাইন বাজারে আগুনে পুড়ল ৯ দোকান, ক্ষতি ৯ লাখ টাকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালী ডুমাইন বাজারে আগুনে পুড়ল ৯ দোকান, ক্ষতি ৯ লাখ টাকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়।

আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়ার খবর ফায়ার সার্ভিসে জানালে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। উক্ত ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71