1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে জমকালো নবীন বরণ অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মধুখালী হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে জমকালো নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন মধুখালী প্রতিনিধিঃ-

ফরিদপুরের মধুখালীতে হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটার্স এপার্টমেন্ট লিমিটেডের কর্ণধর এবং বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুব-আল করিম, হিতৈষী সদস্য মো. আক্তার হোসেন মুন্সী, অভিভাবক সদস্য মো. দাউদ আলী মোল্লা এবং মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন। এছাড়া অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চাঁদনী আক্তার ও নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা এবং নবীন শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করা হয় কলেজের পক্ষ থেকে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “কলেজের অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে হবে।”

মধুখালী#০১৭১৬৭৭৮৯০০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71