1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে: খালিদ হোসেন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে: খালিদ হোসেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদের জন্য নীতিমালা এবং ইমামদের বেতন-ভাতা গ্রেডভিত্তিক করা হচ্ছে। সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না।’

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘হজে নিয়ে ভালো খাবার এবং যেখানে রাখার কথা সেখানে না রেখে কোনও কোনও এজেন্সি হাজীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। হজের খরচ দুই ক্যাটাগরিতে কমিয়ে আনা হয়েছে।’

ড. আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯২টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার রয়েছে।’

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন– জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ প্রমুখ। এ সময় জেলার দুইশ মসজিদের ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71