1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মাদারীপুর বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাদারীপুর বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে অদ্য ২২ জানুয়ারি, ২০২৫ তারিখে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্ত:সম্র্পক বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ’ মানবপাচার ও জলবায়ু পরিবর্তন আন্ত:সম্র্পক বিষয়টি ব্যতিক্রমধমর্ী। তাই এই কর্মশালা শেষে আমরা এই বিষয়ে আগামীতে আরো কাজ কিভাবে করা যায় তার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবো। আমরা আমাদের এই জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে এর মাদারীপুর জেলায় মানব পাচার প্রতিরোধ ও জলবায়ু সহিষ্ণু কৃষির বিস্তার করতে কাজ করবো”।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ে তধ্য-উপাত্তসহ পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশন উপস্থাপন ও আলোচনা করা হয়। কর্মশালাটিতে অংশগ্রহণ করেন মাদারীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দিন কাদের , মাদারীপুর জেলা সমাজ সেবার উপ পরিচালক মো: মাইনুদ্দিন সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুভোধ কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, মাদারীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম জাহাঙ্গীর আক্তার, দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার এর স্টাফ রিপোর্টার আবুল হাসান সোহেল সহ জেলা-উপজেলা পর্যায়ের মোট ১২ টি দপ্তরের ১৭ জন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর বিপেমস অগ্রযাত্রা প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ তানভির শরীফ, আহনাফ সাদিক রিজিওনাল কো-অর্ডিনেটর, টিএমএসএস এর প্রতিনিধি মো: হাবিবুল্লাহ খান প্রকল্প ব্যবস্থাপক মো. তুহিন ইসলাম সহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71