1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে- শিল্প উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে- শিল্প উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করলো। যা দেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সেবাকে দ্রুত ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবে। IPAS আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত, যা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) এর কারিগরি সহায়তায় বিশ্বজুড়ে অনেক দেশেই সফলভাবে ব্যবহৃত সফটওয়্যার। মেধাসম্পদ সেবার আবেদন গ্রহণ, যাচাই-বাচাই, নবায়ন এবং আপত্তি নিস্পত্তি কার্যক্রমকে আধুনিক ও সহজ করবে। এর ফলে প্রক্রিয়াটি আরো স্বচ্ছ, দ্রুত ও সেবাগ্রহিতা বান্ধব হবে ।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত ও তরূণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরও এসব খাতে দেখা যায় মেধাস্বত্ত সংরক্ষণে উদ্যোক্তাদের মাঝে সচেতনতার ঘাটতি রয়েছে। IPAS সফটওয়্যার এক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচন করবে। অনালইনের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই তাদের উদ্ভাবন ও পণ্যের জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস এর জন্য আবেদন করতে পারবে। মেধাস্বত্ত সংরক্ষণের ফলে তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে। এই সফটওয়্যার মাধ্যমে আমরা WIPO, আসিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস এবং ইউরোপিয়ান পেটেন্ট অফিসের মানদন্ড অনুযায়ী আমাদের জাতীয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর কার্যক্রম পরিচালনা করতে পারবো। এই উদ্যোগ কেন্দ্রীয় আইপিও সিস্টেম গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিটি) এর পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার IPAS 4.0 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WIPO রিপ্রেজেন্টেটিভ Mr. Hisham Adel Elhosseiny Fayed, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব মাকসুরা নূর, বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এবং বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক মানদন্ডে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনার অবস্থান শক্তিশালী হয়েছে। এর ফলে উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা আরো দ্রুত কার্যকর সেবা দিতে পারবো।

উদ্বোধন অনুষ্ঠানে WIPO রিপ্রেজেন্টেটিভ Mr. Hisham Adel Elhosseiny Fayed তাঁর পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় IPAS 4.0 সফটওয়্যারের ব্যবহার, প্রয়োগ দিক ও বিভিন্ন সুবিধা তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71