1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যাত্রাবাড়ী-ডেমরায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: ৬ প্লাটুন বিজিবি মোতায়েন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যাত্রাবাড়ী-ডেমরায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সোমবার বিকেল ৪টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ভাঙচুরের প্রতিবাদে দুই কলেজের শিক্ষার্থীরা ‘মেগা মানডে’ আন্দোলনের ডাক দেয়। ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টার দিকে দুই কলেজের শত শত শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা করে। এরপর তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এতে স্থানীয় বাসিন্দারাও জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা গেছে, আগের দিনের একটি হামলার প্রতিশোধ নিতে আজ মোল্লা কলেজে এই হামলা চালানো হয়েছে। প্রথমে হামলাকারীদের কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি, কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের ধাওয়া করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের রাস্তাগুলোতে ভয়াবহ জ্যাম সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71