1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীর সড়কে সড়কে মধ্যরাতে সেনা চেকপোস্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীর সড়কে সড়কে মধ্যরাতে সেনা চেকপোস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

হঠাৎ করেই মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাতে রাজধানীর অনেক সড়কেই পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাসদস্যদের বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায়। এসময় সন্দেহভাজন গাড়ি থামিয়ে অস্ত্র মাদক ও কাগজপত্রও তল্লাশি করা হয়।

রাজধানীর ফার্মগেট, মগবাজার, আগাঁরগাও, মিরপুর-১, পল্টনসহ গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকার সড়কে এমন চিত্র দেখা গেছে। অনেকক্ষেত্রেই দেখা গেছে, আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হচ্ছে। বিশেষ করে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, দিনের পাশাপাশি রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালান সেনাসদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনের সার্জেন্ট দুর্জয় হাসান অপু সাংবাদিকদের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। লাইসেন্স ও হেলমেট না থাকলে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71