1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীসহ বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীসহ বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ছয় দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও-মগবাজার সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা দিতে দেখা গেছে অনেক যাত্রীকে।

বিকেল তিনটার দিকে মগবাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী আদনান সালেহীনের সঙ্গে। তিনি বলেন, আমার অফিস মহাখালী। তিনটায় অফিস। আড়াইটা থেকে গাড়িতে। কখন জ্যাম ছুটবে জানি না। ভাবছি হেঁটেই রওনা দেব।

বাস ড্রাইভার বাকের আলী বলেন, কয়েকমাস আগে রোজ রাস্তা অবরোধ থাকতা। মাঝে কিছুদিন ভালোই ছিলাম। এখন দেখছি আবার শুরু হয়েছে। সব দাবির জন্য রাস্তা অবরোধ কেন করতে হবে এটাই বুঝি না।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যান চলাচল বন্ধ করে দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ। ট্রাফিক পুলিশ কাজ করছে। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71