1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজশাহীর নবঘোষিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

রাজশাহীর নবঘোষিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত নবঘোষিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও রাজশাহী চেম্বার অভ্‌ কমার্সের প্রতিনিধিবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, সুলতানগঞ্জ বন্দরটি চালু করতে প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ জরুরি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় অংশীজনদের সাথে আলোচনা করে অর্থনৈতিক উপযোগিতা যাচাই করে রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অভ্‌ কল চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাজশাহী চেম্বার অভ্‌ কমার্সের প্রতিনিধিগণ জানান, সুলতানগঞ্জ বন্দর চালু হলে প্রতি টন পণ্য পরিবহনে ৭০০-৮০০ টাকা খরচ সাশ্রয় হবে। তারা দ্রুত কাস্টমস শুল্ক সেবা চালু করারও অনুরোধ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি-এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহীর জেলা প্রশাসক।

এর আগে নৌপরিবহন উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71