1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিবিরের নীর্মিত ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানালেন উমামা ফাতেমা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিবিরের নীর্মিত ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানালেন উমামা ফাতেমা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আজ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি করেন। কারা এর জন্য দায়ী–সেটিও পোস্টে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন উমামা।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর ২৪ এর অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে।’

এরপর তিনি শেয়ার করা ছবির কথা উল্লেখ করে লেখেন, ‘এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ৭১ এর মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।’

উমামা স্ট্যাটাসের শেষদিকে লেখেন, ‘এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাই এর অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান।’

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন উমামা। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়েন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71