1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে -- সমাজকল্যাণ মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে — সমাজকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়ে বরং দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে এবং স্বাবলম্বী হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার , একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি, এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।
তিনি গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন।

অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর , তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে ধরনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একইসঙ্গে উত্তরবঙ্গসহ সারাদেশের অবহেলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যেও কাজ করছে
সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রী সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে শিশু পরিবারের শিশুদের সঙ্গে কথা বলেন, তারা দেশের জন্য ভবিষ্যতে কি হতে চাও, তাদের পড়ালেখার প্রস্তুতি, পড়াশোনার সাবজেক্ট, খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা, খেলাধুলা সার্বিক অবস্থার সঙ্গে পরিছন্নতা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71