1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থাকলে মাছ খাওয়া কী নিরাপদ? ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬ হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আলী আহসান রবি :-

নৌপথে শৃঙ্খলা রক্ষা ও লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক গঠিত স্পেশাল টাস্কফোর্সের উদ্যোগে আজ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরে শাহ সিমেন্ট সংলগ্ন শীতলক্ষ্যা নদী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম বন্দর থেকে আগত গম, ছোলা, ডাবরি ও সয়াবিন বহনকারী মোট ২৮টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। পরিদর্শিত জাহাজসমূহের মধ্যে ১০ দিনের অধিক সময় ধরে অপেক্ষমাণ একটি এবং ২০ দিনের অধিক সময় ধরে অপেক্ষমাণ তিনটি লাইটার জাহাজ শনাক্ত করা হয়।

টাস্কফোর্সের অভিযানের বিষয়টি সংশ্লিষ্ট পণ্যের এজেন্সি প্রতিনিধিগণ পূর্বেই অবগত থাকায় ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রমে উল্লেখযোগ্য গতিশীলতা পরিলক্ষিত হয়। অভিযানের সময় জাহাজে অপেক্ষমাণ পণ্যের কনসাইনি প্রতিষ্ঠানসমূহ—নাহার এগ্রো, নোয়াপাড়া ট্রেডার্স, শবনম ট্রেডিং, আবুল খায়ের, শেখ ব্রাদার্স, মদীনা গ্রুপ, এস এস ট্রেডিং এবং আরমান ফিড-এর প্রতিনিধিদের দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

একই সঙ্গে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে পণ্য খালাস নিশ্চিত করার বিষয়টি সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়। নির্ধারিত সময়সীমা অমান্য করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।

নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71