1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না। শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো, জাতীয় ঐক্য।

শেখ হাসিনার আমলে সারাদেশে দুর্নীতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্য বিশ্বাস করতেন না। কিন্তু শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠান করতে হবে।

ছাত্রদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কীভাবে নিয়ে আসা যাবে, তার কাজ করে যেতে হবে।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71