
নিজস্ব প্রতিবেদক:-
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন করবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নিরাপদ নয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু জোটের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন করার ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু জোটের সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, ‘দেশে আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন করা হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশে সুযোগ তৈরি হয়েছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার, যেখানে দেশের প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। সকলের প্রথম ও প্রধান দাবি হওয়া উচিত তারা বাংলাদেশি এবং এই ভাবনার মাধ্যমেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’