1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের হাসপাতালে রেখে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে আন্দালনকারীরা সচিবালয়ের ভেতর ঢুকে বিক্ষোভ করছে।

এর আগে তারা সকাল থেকেই সচিবালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ করছিলেন।

সচিবালয় সূত্র জানায়, এভাবে বাইরে থেকে কোন আন্দোলনকারীদের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখানোর নজীর নেই। এমনকি ছাত্র জনতার আন্দোলনের সময়ও সচিবালয়ে এভাবে প্রবেশের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আন্দোলনকারীরা বলছেন, তারা পরীক্ষায় বসবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে থাকবেন তারা

কোটা সংস্কার আন্দোলনের কারনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর না দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71