1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না-জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না-জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে তারা। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশা করে কমিশন।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এসব কথা জানান।

আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জানিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অথচ কাক কিন্তু কাকের মাংস খায় না।

এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় উল্লেখ করে জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, এখনও সেখানে ঘুষ দেওয়া-নেওয়া পরিস্থিতি চলছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং তাদের অভিজ্ঞতা জানতে গণশুনানি করে কমিশন। সাধারণ মানুষের মতামত ও চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তনের সুপারিশ করা হবে। নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সুপারিশ করবে কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান আরও বলেন, প্রশাসনে ক্যাডার শব্দটি একেবারে বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে। এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেওয়া হবে। সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে। মানুষ যে পরিবর্তন চায়, তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরও পরিবর্তন দেখা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71