1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত' রাত ২টায় হসপিটালে ভর্তি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত’ রাত ২টায় হসপিটালে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

তখন রাত ২টা। হঠাত্‍ চিত্‍কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। মাঝরাতে বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে ঢুকে কে হামলা করল, কেন হামলা করল—তা এখনও জানা যায়নি। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা সাইফ আলি খানকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা।

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্ত একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71