
নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
তথ্য অধিদফতরের সাবেক আলোকচিত্রগ্রাহক পিয়াল মাহ্মুদ গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বৎসর।
সাবেক আলোকচিত্রগ্রাহক পিয়াল মাহ্মুদের মৃত্যুতে পিআইডি পরিবার মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
#