1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে -ধর্মসচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে -ধর্মসচিব

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে।
আজ রাজধানীর মতিঝিলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশ্যে বক্তৃতায় সচিব এসব কথা বলেন।
ধর্মসচিব বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সম্মান করতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এ বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেয়া যাবে না।
হামিদ জমাদ্দার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে নির্বিঘ্ন করতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে ধর্মসচিব মতিঝিলের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল বক্তৃতা করেন। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71