1. admin@timesnews71.com : অ্যাডমিন :
'সাম্য হত্যা' ছাত্রদলের পক্ষে শাহবাগ মোড় অবরোধ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘সাম্য হত্যা’ ছাত্রদলের পক্ষে শাহবাগ মোড় অবরোধ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে তার এ কর্মসূচি শুরু করেন। এর আগে সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাম্যর সহপাঠী ও শিক্ষকরা।

আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সহপাঠী ও পরিবারের সদস্যরা। সংহতি জানাতে উপস্থিত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাম্যক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন তারা।

এসময় শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সাম্য হত্যার ঘটনায় কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন ছাত্রদল নেতারা। আর শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71