1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সার আমদানির ক্ষেত্রে বিএডিসি ও মরক্কোর মধ্যে চুক্তি নবায়ন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সার আমদানির ক্ষেত্রে বিএডিসি ও মরক্কোর মধ্যে চুক্তি নবায়ন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সার আমদানির ক্ষেত্রে বিএডিসি ও মরক্কোর মধ্যে চুক্তি নবায়ন করেছে বিএডিসি ও ওসিপি নিউট্রি গ্রুপস।

দেশের কৃষকদের কাছে মানসম্পন্ন নন-ইউরিয়া সার সরবরাহপূর্বক নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানির কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থ বছরে মরক্কো হতে ৬.৩০ লক্ষ মে.টন টিএসপি ও ৪.৮০ লক্ষ মে.টন ডিএপি সার আমদানি করতে যাচ্ছে।

গত ০২ জুলাই ২০২৫ তারিখে মরক্কোর বন্দর নগরী কাসাব্লাঙ্কায় বিএডিসি এবং ওসিপি নিউট্টি গ্রুপস-এর মধ্যে চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে বিএডিসি’র পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ দুই দেশের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71