1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সিলেটের জাফলংসহ বিভিন্ন পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না : পরিবেশ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সিলেটের জাফলংসহ বিভিন্ন পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না : পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। এর সাথে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে গেছে ও নদী গতিপথ পরিবর্তন হয়েছে। পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সকল পাথর ভাঙার মিল সরিয়ে ফেলতেও বলা হয়েছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পর্যটনকেন্দ্র ও বিনোদনকেন্দ্র তৈরি করে এখানে বর্তমানের চারগুন বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

এদিকে, ইজারা না দেয়ার ঘোষণার পর উপদেষ্টা রিজওয়ানার গাড়ি আটকে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর আগে, সিলেটের পিয়াইন নদী ঘুরে দেখেন দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71