1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্থানীয় সরকার উপদেষ্টা, আসিফ মাহমুদের সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই ছাত্র বিক্ষোভে অচল দিল্লি, হস্তক্ষেপের হুুঁশিয়ারি প্রধান বিচারপতির

স্থানীয় সরকার উপদেষ্টা, আসিফ মাহমুদের সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

আজ(বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সম্মানে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্রে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব ও অঙ্গীকারকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, আজকে বিদায় অনুষ্ঠান নয়, কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা ও তত্ত্বাবধান প্রদান করেছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে। এছাড়াও উপদেষ্টার নেতৃত্ব ও বিচক্ষণতায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, প্রকল্পের গতিশীলতা এবং স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নয়, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। উপদেষ্টার ক্যারিশমাটিক লিডারশীপ এবং ফটোজেনিক মেমোরি যা কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পরিলক্ষিত হয়েছে। ভবিষ্যতে উপদেষ্টাকে আরো বড় কোনো পদে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,

“এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা এবং সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা আমরা একসঙ্গে চালিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমার প্রত্যাশা।” সকল কর্মকর্তার প্রতি উপদেষ্টা বলেন, আপনাদের ১ টি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারিত হয়৷ সকলকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71