1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার-ডেপুটি স্পিকারকে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।

এর আগে প্রথম সেশনে সংসদের স্পিকার নির্বাচিত হন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান হাফিজ উদ্দিন।

নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিরতির পর স্পিকার হিসেবে তিনি তার প্রথম অধিবেশনের বক্তব্যে বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।

এরপর বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেনি। হাফিজ উদ্দিনের উদ্দেশে তিনি বলেন, আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সবার। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71