1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১০ থেকে ১১ তারিখে তফসিল ঘোষণা হতে পারে --- নির্বাচন কমিশনার মাসউদ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

১০ থেকে ১১ তারিখে তফসিল ঘোষণা হতে পারে — নির্বাচন কমিশনার মাসউদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফসিল ঘোষণা করবে এবং এই ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ আরও বলেন, তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে এবং ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71