
নিজস্ব প্রতিবেদক:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরুর প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ রোববার এ তথ্য জানানো হয়।
সংলাপে নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে। তফশিলের আগে সময় কম থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার পৃথক সংলাপ হবে না।
প্রতিটি সংলাপে সমমনা দলগুলোর নেতাদের একসঙ্গে ডাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে এ সংলাপ সফলভাবে শেষ করাকে বড় ধরনের কাজ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেরিতে হওয়ায় সংলাপে পিছিয়ে আছে ইসি। এছাড়া চলতি সপ্তাহেই ১৩ নভেম্বরের আগেই নির্বাচনী আচরন বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ইসি।