1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী উদযাপিত হবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী উদযাপিত হবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী প্রতিটি জেলায় উদযাপিত হবে।

আগামী বুধবার (০৩ ডিসেম্বর) দিনব্যাপী ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস এর আয়োজন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
আগামী বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯-৩০ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে, মিরপুর-১৪ এর উদ্বোধন হবে।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য Fostering disability inclusive for advancing social progress’ বাংলা ভাষায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।
এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে এ দিবসের প্রতিপাদ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোন অপারেটরদেরকে খুদেবার্তা প্রেরণ করা হবে। জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে।

উল্লেখ্য, দিবসসটি উদযাপন উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন এবং সফল কেয়ার গিভার ২ জন।

মিরপুর-১৪ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে এবং এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মিলবন্ধন হবে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক(অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71