1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৫ আগস্ট দেশ ও মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে -- মহাপরিচালক আনসার | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট দেশ ও মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে — মহাপরিচালক আনসার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আলী আহসান রবি :-

৫ আগস্ট যখন বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, প্রতিটি থানা আক্রান্ত হচ্ছিল, নিরাপত্তার অভাবে থানাগুলো খালি হয়ে যাচ্ছিল ওই সময় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে “সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ (৫ম ধাপ)” এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন, এই সতেজকরণ প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা যোগাবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৌশল, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের সর্বত্র দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হবেন বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরের সতেজকরণ প্রশিক্ষণের এই ৫ম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71