1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মৈত্রী শিল্পকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

মৈত্রী শিল্পকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে আমরা যাদু দিয়ে সব কিছু করে ফেলব। তিনি বলেন, দেখতে হবে আমাদের কাজ ও পরিধি বুঝতে হবে। যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য আমার দুই মন্ত্রণালয়েরই কাঠামোগত পরিবর্তন করে সকল অনিয়ম , দুর্নীতি দূর করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বার্থে পরিচালিত এই প্রতিষ্ঠানকে একটি সফল লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। যেনো বছরের পর বছর সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি না নিতে হয়। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান এবং বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা নতুন করে সাজাতে হবে।

আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেখতে হবে আমাদের কাজ ও বুঝতে হবে সময়ের পরিধি। আমরা যেখানে হাত দেই সেখানেই দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, পোকা মাকরের মত ছড়িয়ে আছে। এই অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, স্বাধীনতা পরবর্তী সময় ধরে ধারাবাহিকভাবে চলছে। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য তিনি দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।

টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বছরের পরে বছর ভর্তুকি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার মানসিকতা পাল্টাতে হবে। প্রতিষ্ঠানের পরিচালন নীতি এমনভাবে তৈরি করতে হবে যেনো ভর্তুকি ছাড়াই লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে।

এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71