1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ তাই জাতীয় এ মাছকে প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্বও আমাদের --- বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ তাই জাতীয় এ মাছকে প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্বও আমাদের — বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি :-

প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ব্যতিক্রমী এক কর্মসূচী পালিত হয়েছে আজ। ইলিশের উৎপাদন বাড়াতে দেশব্যাপী ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কর্মসূচী সম্পর্কে জনসচেতনতা সৃস্টি করতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় দলীয় পতাকা নিয়ে নৌবহর নিয়ে পদ্মা নদীতে বর্নাঢ্য নৌ র‍্যালির আয়োজন করা হয়। নৌ র‍্যালিতে ২৫টি ট্রলার যোগে সহস্রাধিক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন। নৌ র‍্যালিটি যশলদিয়া, শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে লৌহজং বিএনপি কার্যালয়ের সন্নিকটে পদ্মাপাড়ে এসে শেষ হয়। নৌ র‍্যালি শেষে লৌহজং পদ্মাপাড়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয় এবং বিএনপি কার্যালয়ের পাশে একটি নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয়।

নাগরিক জমায়েতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই জাতীয় এ মাছকে প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্বও আমাদের। বছরে এইসময়ে মাত্র ২২ দিন সময় দিলে একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম মিঠা পানিতে ছাড়ার সুযোগ পায়। পদ্মা পাড়ের মানুষ হিসেবে এ সময়ে মা ইলিশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা মানুষ হিসেবে যেমন একজন গর্ভবতী নারীকে সমাজে যেভাবে সবাই মিলে আগলে রাখি ঠিক সেভাবেই এই ২২ দিন মা ইলিশকে রক্ষা করতে হবে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, আগামীতে যদি দেশে র মানুষ আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন তাহলে ভবিষ্যতে আমাদের সরকারের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বাড়াতে সকল পদক্ষেপ নেবো। মানুষের পাতে ইলিশ মাছকে সহজলভ্য করবো এবং বিদেশে রপ্তানি করে অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা নেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71