
মফিজুর রহমান মুবিন মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় পঞ্চপল্লী হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ডুমাইন ইউনিয়ন শাখার সভাপতি অমল কৃষ্ণ মণ্ডল এবং সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিনাথ পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আব্দুর রহিম ফকির, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, মো. ইয়াসিন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সভাপতি এডভোকেট নির্মল চন্দ্র দাস, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও অনেকে।
এ সময় স্থানীয় সনাতন ধর্মালম্বীরা প্রধান অতিথিকে আশ্বাস দেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,
“আপনাদের যে দাবি-দাওয়া রয়েছে, আমরা এমপি হই বা না হই—বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তা পূরণ করা হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।