1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব -- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

ঢাকা, ৫ কার্তিক (২১ অক্টোবর):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব।

এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মহলবিশেষের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াস বলে মন্ত্রণালয় মনে করে। মন্ত্রণালয় এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬ শত ৬২ জন কর্মী প্রেরণ করা হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী প্রেরণের বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71