1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ শান্তিপ্রিয়, নিরপেক্ষ ও গঠনমূলক অবস্থান থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর -- নৌ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশ শান্তিপ্রিয়, নিরপেক্ষ ও গঠনমূলক অবস্থান থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর — নৌ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫,জাতিসংঘ দিবস ২০২৫ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “জাতিসংঘ দিবস: জাতিসংঘ সংস্কারের পর্যালোচনা ও মূল্যায়ন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (SIPG), H&H (হুসাইন অ্যান্ড হুসাইন) ফাউন্ডেশন এবং ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (UNA)–লুটন শাখা (UK)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জাতিসংঘের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। বৈশ্বিক শান্তি রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীলতা কেবল শক্তিধর রাষ্ট্রগুলোর নয়, বরং সব সদস্য দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশ শান্তিপ্রিয়, নিরপেক্ষ ও গঠনমূলক অবস্থান থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,বর্তমান বিশ্বব্যবস্থায় বহুপাক্ষিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্গঠনের এখনই উপযুক্ত সময়।

UNA–লুটন (UK)–এর সেক্রেটারি ড. ডেভিড চিজম্যান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাতিসংঘের ভেটো প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন।
সংস্থাটির সভাপতি ড. নাজিয়া খানম তরুণ প্রজন্মকে জাতিসংঘের মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

SIPG–এর সিনিয়র রিসার্চ ফেলো অ্যাম্বাসেডর এমডি. সুফিউর রহমান বলেন, জাতিসংঘকে আরও কার্যকর করতে ধাপে ধাপে বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন।

অনুষ্ঠানের সমাপনীতে UNA–লুটন (UK) বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) প্রচারে অবদানের জন্য ডাকবক্স ফাউন্ডেশন, H&H ফাউন্ডেশন, পাবলিক স্পিকিং ফাউন্ডেশন এবং প্রাণ–RFL গ্রুপ-কে সম্মাননা প্রদান করে।

সেমিনারে কূটনীতিক, একাডেমিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ আয়োজনকে জাতিসংঘ সংস্কার ও বৈশ্বিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সময়োপযোগী ও ফলপ্রসূ একটি আলোচনা প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71