1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা করছে এনসিপি : নাহিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা করছে এনসিপি : নাহিদ

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থিতার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়ে ঢাকা থেকে তাঁর নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ৩০০ আসনে ধরে এগোচ্ছি; ঢাকা থেকেই আমি দাঁড়াব। কে কোন আসনে দাঁড়াবে, আমরা প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।

তিনি বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো।

এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে।

তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71