1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আলী আহসান রবি:-

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে ,
সরকারের ৩ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগ দেয়া হয়েছে, সেই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত এক সচিবকে পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা ওই প্রজ্ঞাপনগুলোর একটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শওকত রশীদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এস এম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71