1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী পৌর বিএনপির প্রস্তুতি সভা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী পৌর বিএনপির প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মধুখালী প্রতিনিধি :-

৭ই নভেম্বর বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে ও মনোনয়ন এর দাবিতে ফরিদপুর মধুখালী পৌর বিএনপির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর বুধবার ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলে এই জরুরি সভা।

মধুখালী পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লার সভাপতিত্বে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সহ-সভাপতি মির্জা আবু সাঈদ মাসুদ, মোহাম্মদ আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব জোয়ারদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ সাইফুজ্জামান সেকেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক সম্পাদিক রুবিনা আকতার রিতা সহ আরো অনেকে এছারা আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আজাহারুল মোল্লা, কোষাধ্যক্ষ মেহেদী হোসেন পলাশ, দপ্তর সম্পাদক এসএম কামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রজব ইসলাম রনি,সহ ছাত্র বিষয়ক সম্পাদক আকিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাশুম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

আগামী ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সকল নেতাকর্মীকে নির্দেশনা দেয় পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লা।

এছারা আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসন থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি’র প্রার্থী হিসেবে একমাত্র যোগ্য নেতা সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে মনোনীত করতে দলের নীতি নির্ধারক ও বিএনপি’র ভাই চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানায়।
বক্তারা তাদের বক্তব্যে বলে, এই আসনে কোন শরিক দলের প্রার্থী দিলে তা হবে দলের জন্য ক্ষতিকর,
এই আসনে বিএনপি’র কমিটি এবং জনসমর্থন অনেক শক্তিশালী, তাই এখানে বিএনপি নেতাকেই মনোনয়ন দিতে হবে,কোন ফ্যাসিস্ট পল্টিবাজ ব্যক্তিকে মনোনয়ন না দেয়ার জন্য অনুরোধ করা হয়।

উপস্থিত সকল নেতাকর্মীদের একটাই দাবি, স্থগিতকৃত ফরিদপুরের ১ আসনে বিএনপি দলীয় নমিনেশন একমাত্র খন্দকার নাসরুল ইসলাম নাসিরকেই দিতে হবে। তাকে নমিনেশন দিলে এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করে সকলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71