1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১৩ তারিখ কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

১৩ তারিখ কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন:-

আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘লকডাউন সমাবেশ’কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে মধুখালী থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে মধুখালী রেলগেটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি চালানো হয়। পুলিশ যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ প্রতিটি যানবাহন তল্লাশি করে দেখছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু বহন করা হচ্ছে কি না।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা মহাসড়কে কড়া নজরদারি রাখছি। সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কেউ কোনো আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।”

তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

জানা গেছে, আগামীকাল ঢাকায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন সমাবেশে’ অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে যাচ্ছেন। এ প্রেক্ষিতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71