1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় ও হর্ন জব্দ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় ও হর্ন জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অদ্য ১৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে লালমনিরহাট, শেরপুর ও কুড়িগ্রাম জেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

শব্দদূষণ বিরোধী অভিযানে তিনটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ০৯টি মামলা দায়ের করে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকজন যানবাহন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অপরদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে লালমনিরহাট জেলায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে পরিচালিত অভিযানে ৩টি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এছাড়া, পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সারাদেশব্যাপী চলমান দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে ০২ জানুয়ারি ২০২৫ থেকে ১৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য নিঃসরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সীসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ প্রতিরোধে মোট ১৮৩৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪৬৪৭টি মামলার মাধ্যমে ২৭ কোটি ২১ লক্ষ ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

একই সময়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ২২২টি ইটভাটা বন্ধের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ১৩৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ২৮টি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয় এবং ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের অংশ হিসেবে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১৩টি প্রতিষ্ঠান হতে ১১ ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে সংশ্লিষ্ট কারখানাগুলো বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায় যে, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71