1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

দীর্ঘ বঞ্চনা ও মামলা মকদ্দমা শেষে অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ প্রভাষক। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে। এই পদোন্নতি শিক্ষা ক্যাডারের কিছু আত্মীকৃতসহ ৩২, ৩৩, ৩৪ ও ৩৫তম বিসিএসের ব্যাচ ভিত্তিক পদোন্নতি হলো। শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে এটি সংখ্যার বিচারে একটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘ বিসিএস প্রভাষক পরিষদ’ ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা আন্দোলন কমসূচি চালিয়ে আসছিলো।

এদিকে ব্যাচ ভিত্তিক এই বিশাল সংখ্যক পদোন্নতিতে শিক্ষামন্ত্রনালয় কতৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘বিসিএস প্রভাষক পরিষদ’। একই সাথে পদোন্নতি কাজে নানাভাবে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ, বিসিএস শিক্ষা সমিতির নেতৃবৃন্দ, আইনকর্মকর্তা, আইমজীবী, গণমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71