1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যমুনা ঘেরাও আন্দোলনের ঘোষণা দিয়ে এখন বুড়িগঙ্গার কিনারে দাঁড়িয়েছে জামায়াত : সালাউদ্দিন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যমুনা ঘেরাও আন্দোলনের ঘোষণা দিয়ে এখন বুড়িগঙ্গার কিনারে দাঁড়িয়েছে জামায়াত : সালাউদ্দিন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যমুনা সামনে আন্দোলনের ঘোষণা দিয়ে এখন গঙ্গার কিনারে এসে দাঁড়িয়েছে জামায়াত। আশা করি ঠিক তেমনি তারা দ্রুত নির্বাচনের মাঠেও নামবে।

শনিবার (২২শে নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

এসময় জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই রায় ইনশাআল্লাহ কার্যকর হবে। গণতন্ত্র হত্যাকারীদের কী পরিণতি হয়, তা যেন দেশের মানুষ এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনাকারীরা দেখে শিক্ষা নিতে পারেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মাথায় রাখতে হবে যে- এই দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের এই পরিণতি ভোগ করতে হবে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দলের অন্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71