1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত হবে না, রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই -- উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত হবে না, রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই — উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া, নীতি সহায়তার সমন্বয় থাকতে হবে।’

আজ ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে মন্ত্রণালয় আয়োজিত ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড এপারেল সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি; কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। এজন্য দক্ষতা থাকাটা জরুরি। দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভুল হলে শিল্প পিছিয়ে পড়বে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতসংশ্লিষ্ট বিভিন্ন শিল্পোদ্যোক্তাগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71