1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডাঃ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডাঃ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার রাতে এই আদেশ জারি করা হয়। দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি অভিযুক্ত ওই চিকিৎসককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি বিধি ভঙ্গ করে অসদাচরণ করেছেন।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের (সেবা বিভাগ) মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনকালে তিনি ক্যাজুয়ালটি ওটির অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে ডা. ধনদেব বর্মণ তার সঙ্গে তর্কে লিপ্ত হন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন জানান, মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়িয়ে ওই চিকিৎসক সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন। এই অসদাচরণের কারণেই তাকে শোকজ নোটিশ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71