1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী মেগচামীতে খন্দকার নাসিরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালী মেগচামীতে খন্দকার নাসিরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ১ আসনে বিএনপি মনোনীত সদস্য পদপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর পক্ষে উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নুর নেতৃত্বে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

আজ ১০ ডিসেম্বর বুধবার বিকাল ৪টা হতে করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেগচামী মৃধা বাজারে প্রচার প্রচারণা চালিয়েছেন দলের নেতাকর্মীরা।খন্দকার নাসিরের পক্ষে ধানের শীষে ভোট চান। নেতাকর্মিরা। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধশালী, গনতন্ত্রমুখি এবং সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রদান করার জন্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

সে সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নুর সাথে আরো ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সিমুল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিব হাসান,উপজেলা ত্রাণ সম্পাদক মোঃ মান্নান, উপজেলা বিএনপির সদস্য ডিয়াই মৃধা, মোঃ বাবু,আলিনুর খান, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আইনাল,সিআই মৃধা,কোবাদ খান, ইয়াকুব শেখ, আয়ুব শেখ, কাইয়ুম শেখ,উচ্চমান সরদার সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71